মাগুরানিউজ.কমঃ
বর্ষা এলেই ভোগান্তির শিকার হন কলেজপাড়ার বাসিন্দারা। জলাবদ্ধতার কারনে কার্যত ঘরবন্দি হয়ে পড়েন কলেজ পাড়ার বাসিন্দারা। কলেজপাড়াবাসীর প্রশ্ন একটাই। প্রতি বর্ষায় কেন পানিতে ডোবে কলেজপাড়া? এ সমস্যার সমাধানে এবার শপথ নেবার আগেই শশরীরে মাঠে নামলেন নব-নির্বাচিত মাগুরা পৌর মেয়র ও পরিষদ। সাথে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অাজ সকালে নব নির্বাচিত মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল কলেজ পাড়ার ড্রেন পরিস্কারের কাজে অংশগ্রহন করেন। এ সময় সাথে ছিলেন জনাব আনিসুজ্জামান সাচ্চু ও ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জনাব আবু রেজা নান্টু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় খুরশিদ হায়দার টুটুল বলেন, কলেজপাড়া বাসীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে দ্রুতই প্রয়োজনীয় সবকিছু করা হবে।


