মাগুরানিউজ.কমঃ
স্থানীয় ভক্তদের অনুরোধে আজ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পালা কীর্ত্তন পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রাহা।আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস চঞ্চল বাবাজি বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার সন্ধ্য ৭টা থেকে গভীর রাত পর্যন্ত দরি মাগুরা সাহাপাড়া (ছানার বটতলা) সার্বজনীন পুজা মন্দিরের আয়োজনে সনাতন ধর্মের প্রাণপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দানলীলা (দেহদান) কীর্ত্তন পরিবেশন করেন ভারতের প্রখ্যাত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রানী রাহা।


