মাগুরায় বিশ্ব ইসতেমা ফেরত বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরায় বিশ্ব ইসতেমা থেকে ফেরত একটি বাস দুর্ঘটনায় ১জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার রাত ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার এসআই মিলন জানান- মাগুরার শালিখা উপজেলার সীমাখালি থেকে ইসতেমায় মুসল্লিদের নিয়ে রিজার্ভ যায় ওই বাসটি। ইসতেমা শেষে আজ ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে মাগুরার কেষ্টপুর এলাকায় পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সজীব হোসেন (২৩) নামে বাসের এক হেলপার মারা যান। তার বাড়ি যশোরের খাজুরা এলাকায়।

এ সময় কমপক্ষে ১৫জন মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের অধিকাংশের বাড়িই মাগুরার সীমাখালি ও শতখালি এলাকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: