মাগুরানিউজ.কমঃ
মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বলেছেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল সেতুবন্ধন তৈরী হয়েছে। সে পথ ধরেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এগিয়ে চলেছি।
জেলা প্রশাসক রবিবার সন্ধ্যায় জেলার শ্রীপুর উপজেলার শংকর বেদান্ত মঠ ও মিশনের মহারাজ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরসতীর ৬৪তম আর্বিভাব তিথি স্মরনে আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এ কথা বলেন।
শংকর বেদান্ত মঠ ও মিশনের সভাপতি নৃপেন্দ্রনাথ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রমুখ।
অনুষ্ঠানে মুল আলোচনা করেন মহারাজ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরস্বতী।
সকাল থেকে মিশনের দিনব্যাপী পূজাপাঠ, হোমযোজ্ঞ, ধর্মপ্রবচন, পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হয়। এ রিপোট লেখা পর্যন্ত ভারত থেকে আগত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রাহা পদাবলী কীর্ত্তন পরিবেশন করছেন। আয়োজক কমিটির সভাপতি জানান, আজ সারারাত ব্যাপী কীর্ত্তন পরিবেশিত হবে।


