মাগুরানিউজ.কমঃ

মাগুরার পৌরসভার সকল এলাকায় সমান উন্নয়ন করার ঘোষণা দিয়েছেন সদ্য মেয়র খুরশিদ হায়দার টুটুল। যেসব এলাকা ইতিপূর্বে বঞ্চনার শিকার হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। শহর ও শহরতলির বাসিন্দাদের মধ্যে যেন সুযোগের কোন অভাব না হয় এজন্য তিনি কাজ করার অঙ্গীকার করেন।
শনিবার সন্ধ্যায় মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আঠারখাদা পশ্চিমপাড়া এলাকাবাসি আয়োজিত সংবর্ধনা সভায় পৌর মেয়র এসব কথা জানান।
প্রাক্তন শিক্ষক লোকমান আলী বিশ্বাসের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী কাউন্সিলর মনিরা বেগম শাবানা, কাউন্সাসিলর কিবুল হাসান তুহিন, আশুতোষ সাহা স্থানীয় সমাজ সেবক মিহির মজুমদার, মনোজ কুমার ঘোষ, গোলাম মওলা ও অন্যরা।

