মাগুরার শরিষায় উন্নতি। এবছর আসবে ১২ কোটি টাকা।

মাগুরানিউজ.কমঃ 

Untitled-1uioমাগুরায় এ বছর উৎপাদিত হবে ১২ কোটি টাকার সরিষা। উচ্চ ফলনশীল জাতের সবিষার আবাদ কৃষকদের মাধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। চলতি মৌসুমে জেলার সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকেরা।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা জানান, চলতি মৌসুমে জেলার সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এ বছর জেলায় ১২ কোটি টাকা সমমূল্যের ১৯ হাজার টন সরিষা উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

এছাড়াও সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে বাড়তি আয় করছেন মধু চাষীরা।

সাধারনত মাগুরার কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি-৯ ও টোরি -৭ জাতের সরিষার আবাদিই বেশী করতেন। সময় বেশী লাগায় ও ফলন কম হওযায় কৃষকরা সরিষা চাষে উৎসাহ হারাচ্ছিল। চলতি মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অধিক ফলনশীল জাতের বারি-১৪ ও বারি-১৫ সরিষা আবাদে উদ্বুদ্ধ করে। এ দুটি জাতের সরিষা মাত্র ৬৫-৭৫ দিনে সরিষা ঘরে তোলা যায়। হেক্টরে দেড় হাজার কেজি ফলন হয়। সরিষা কেটে আবার ওই জমিতে বোরোর আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়।

মাগুরার সরিষা চাষিরা বলেন, ‘দেশী জাতের সরিষা আবাদ করে একরে ৮-১০ মণ ফলন পাওয়া যেত। সেখানে উন্নত জাতের সরিষা আবাদে প্রতি একরে পাওয়া যায় ১৪-১৫ মণ। উৎপাদন খরচও আগের চেয়ে অনেক কম।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: