মার্চ থেকে ইউপি নির্বাচন

মাগুরানিউজ.কমঃ

Election-Commission_mn

পৌরসভা নির্বাচন শেষ করার পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের  মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে কয়েক দফায় শেষ হবে এ নির্বাচন। জুন মাস পর্যন্ত এ নির্বাচন চলতে পারে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ৬ জানুয়ারি ইসির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করার জন্য পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের কাছে তালিকা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শরীফা অহমেদ স্বাক্ষরিত এক স্বরক লিপিতে ৪৫৫৩ টি ইউনিয়ন পরিষদের তালিকাসহ সংশ্লিষ্ঠ তথ্য পাঠানো হয় ইসিতে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি ইউপি নির্বাচন দিবে ইসি। তবে কয় ধাপে এ নির্বাচন হবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

ইউনিয়ন পরিষদের মেয়াদ মার্চ থেকে জুলাই মাসে পূর্ণ হবে। সে ক্ষেত্রে জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। বর্তমান কমিশনের অধীনে পৌরসভা- ইউনিয়ন পরিষদ ছাড়া আর কোনো বড় ধরনের নির্বাচন নেই। এই দুটি স্থানীয় নির্বাচনের জন্য চলমান বাজেটে নির্বাচন খাতে ৩২১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: