আজকে যে হরতাল, তাইতো জানিনা……

মাগুরানিউজ.কমঃ

mn

‘সকালে বেরইছি। সারাদিনই ভাড়া মারিছি। গরিব মানুষ। প্যাটে ভাত তো দিতি হবে। আর আজকে যে হরতাল, তাইতো জানিনা। সব গাড়িই তো চলতিছে’।

এক নিঃশ্বাসে বলে গেলেন ভ্যানচালক জয়নাল। মাষবয়সী। শীতের পোষাকে ঢাকা শরীর। জানাগেলো শহর থেকে বাড়ি অনেক দুরে সেই জগদলে, তাই রাতে ফেরার সময় শীতে যাতে কাবু করতে না পারে তাই এই ব্যবস্থা। রিক্সা-ভ্যান চালিয়ে জীবিকা চালান তিনি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সৈয়দ আতর আলী সড়কে দেখা হয় জয়নালের সঙ্গে। জামায়াতের হরতাল নিয়ে কথা হলে জয়নাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এইসব হরতাল-ফরতাল দিয়ে কোনো লাভ নেই। গরিব মানুষের খাবার ব্যবস্থা করে তারপর উরা এইসব দিক। (রাজনৈতিক দলগুলো)।’

বুধবার (৬ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন তার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

তবে সকাল থেকে মাগুরার কোথাও জামায়াত-শিবির কর্মীদের কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিং চোখে পড়েনি। জনজীবন ছিল স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল। হরতালের প্রভাব কোথাও পড়েনি। 

রাস্তায় রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়।

তবে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: