মাগুরানিউজ.কমঃ
মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী খুরশিদ হায়দার টুটুল মোট ২৭ হাজার ৯০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ১৫ হাজার ৪৪৯ ভোট।
পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে
১ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম পলাশ,
২ নম্বর ওয়ার্ডে মোসলেম উদ্দিন মঙ্গল,
৩ নম্বর ওয়ার্ডে মীর শহিদুল ইসলাম,
৪ নম্বর ওয়ার্ডে মকবুল হোসেন মাকুল,
৫ নম্বর ওয়ার্ডে হুমায়ুন মল্লিক,
৬ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের গনি মোহন,
৭ নম্বর ওয়ার্ডে সাকিবুল হাসান তুহিন,
৮ নম্বর ওয়ার্ডে আশুতোষ সাহা,
৯ নম্বর ওয়ার্ডে আবু রেজা নান্টু নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে তিনটি সংরক্ষিত আসনে সবেতারা বেগম, পারভিন বেগম হাওয়া, মনিরা বেগম শাবানা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

