মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে শুক্রবার সকালে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফসার মোঃ আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমূল ইসলাম। পরে এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা ও উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী জানান, এ বছর উপজেলায় ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১২ টি মাদ্রাসা, ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৬টি কিন্ডার গার্টেন স্কুলে প্রায় ৩ লাখ ১৫ হাজার কপি পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: