হেলপার চালালো বাস, মাগুরায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত।

মাগুরানিউজ.কমঃ 

mnমাগুরা শহরে বাস উল্টে রাকিবুল ইসলাম (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার সকালে মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের যাত্রী উত্তম রায়সহ অন্যরা অভিযোগ করেন- সকাল ৮টার দিকে মাগুরা শহরের ভায়না মোড় বাসস্টান্ড থেকে যশোরের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। এ সময় বাসটি হেলপার চালাচ্ছিলেন। মাগুরা টেক্সটাইল মিলের সামনে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবুল ইসলাম নামে এক যাত্রী নিহত হন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরার ওমেদপুর গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: