মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছেন।
জেলা নির্বাচনী কার্যালয় থেকে জানানো হয়েছে, সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মেহেতাজ জাহিদ, ৩ নম্বর ওয়ার্ডের সংরিক্ষত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কুশরিয়া ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আজম খান, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুর রহমান ও শওকত হোসেন বাঁশি, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল মাওলা, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী বজলুর রহমান ও গোলাম রসুল এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মেহেদী হাসান খান অংশু।

