মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের প্রচারনা চলছে পুরোদমে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ছুটছে পৌরসভা উদ্ধারে নৌকার বিজয় নিশ্চিত করতে।
নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহীমুক্ত।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অ্যাডভোকেট কল্লোল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি জানান, দলের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে মাগুরা পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার জেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় ছাত্রলীগের পাশাশাপাশি আওয়ামীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।


