মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার মঘির উত্তরপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাগুরাসহ বিভিন্ন জেলার ২৬ টি ঘোড়া অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় গাংনীর ঘোড়া প্রথম ও সাতক্ষীরার ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে।
ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী পর্ব। সেখানে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
ঘোড়দৌড় উপলক্ষে প্রতিযোগিতা স্থলে অনুষ্ঠিত হয় মেলা । দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক শত বছরের পুরানো এ ঘোড়দৌড়ের মেলায় উপস্থিত হন।

