মাগুরায় মাঠ জুড়ে হলুদের চাদর, সাথে মৌমাছির গুঞ্জরণ।

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় মাঠের পর মাঠ সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা পড়েছে। ভোরে আলোর আভা ফুটতেই ফুলে ফুলে মৌমাছির গুঞ্জরণে মুখরিত হয়ে উঠছে দিগন্ত জোড়া মাঠ।

অনুকূল আবহাওয়ায় মধ্যবর্তী ফসল হিসাবে মাগুরার সর্বত্র ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। এখনও পর্যন্ত আবাদকৃত সরিষা ক্ষেতে কোন রোগের সংক্রমণ লক্ষ্য করা যায়নি। উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষকদের প্রত্যাশা, চলতি আবহাওয়া বজায় থাকলে একর প্রতি এবার সরিষার ফলন পাওয়া যাবে ১.৫ মেট্রিক টন। সরিষার আবাদ ঘরে তুলে মাঘ মাসের শুরুতে এ’সব জমিতে বোরো চাষ আরম্ভ হবে। এদিকে অগ্রহায়ণ মাসের শুরুতে বা বর্তমানে শীত তেমন না পড়ায় সরিষা চাষের জন্য আশির্বাদ হয়ে দেখা দিয়েছে।

সরিষার কাঁচা হলুদাভ ফুলের চাদরে ঢেকে গেছে বিভিন্ন এলাকার মাঠ। ভোরে আলোর আভা ফুটে উঠতেই মধু আহরণে লাখ লাখ মৌমাছি প্রজাপতির আনাগোনা ক্ষেতে ক্ষেতে। বর্তমানে কৃষির আধুনিকায়নে মধু উৎপাদনের লক্ষ্যে স্থানীয় মৌ-চাষীরা সরিষা ক্ষেতের মধ্যে মৌ-কলোনি স্থাপন করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। রঙিন প্রজাপতি আর মৌমাছির মধু আহরণে সরিষা ফুলের পরাগায়ণ ঘটছে।

সরিষা আবাদকারী কৃষকরা জানায়, একদিকে সরিষার ফলন ভাল হবে, অন্যদিকে এলাকার বেশ কিছু বেকার মানুষের আত্মকর্মসংস্থান হচ্ছে।

ইতোমধ্যে কোন কোন এলাকায় আগাম চাষ করা সরিষা গাছে ফল ধরেছে। আর কয়েক দিন প্রাকৃতিক দূর্যোগ না হলে মাগুরার চাষীরা এবার সরিষার বাম্পার ফলন ঘরে তুলবে এমনটিই প্রত্যাশা কৃষক ও জেলা কৃষি অধিদপ্তরের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: