মাগুরানিউজ.কমঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশগ্রহনকারী মাগুরা জেলার সকল শিক্ষার্থীকে “নবগঙ্গা” স্টলে, পরিক্ষা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত মাগুরা জেলার শিক্ষার্থীদের সংগঠন “নবগঙ্গা”।
১১ ও ১২ তারিখ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষাকে সামনে রেখে, “নবগঙ্গা” নতুন শিক্ষার্থীদের সহযোগীতায় এক বিশেষ উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে “নবগঙ্গা” স্টলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সহ নিজনিজ আসনের নির্দেশনা সম্পর্কে জানতে পারবে। পূর্ব পস্তুতি নেওয়ার জন্য বসারস্থান ও অভিজ্ঞ পরামর্শ সহায়তা দেয়া হবে। অপেক্ষামান অভিভাবকদের সুবিধার জন্য থাকছে সময় অতিবাহিত করার স্থান।

