মাগুরায় ট্রাকচাপায় এসআই নিহত

 

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরায় ট্রাকচাপায় মহিউদ্দিন বিশ্বাস (৪৭) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার(০৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিউদ্দিনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে। তিনি ঝিনাইদহ ডিবি পুলিশে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে মাগুরার দিকে আসছিলেন মহিউদ্দিন। পথে মাগুরা সদর উপজেলার সাইত্রিশ,বারোমাইল এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেলের অপর আরোহী সুমন (২৪) গুরুতর আহত হয়েছেন।

তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা(ওসি) একেএম আজমল হুদা বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: