মাগুরানিউজ.কমঃ
মাগুরাবাসীকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা জানালো মাগুরার সবার প্রিয় ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর। এদিন মাগুরা পাক হানাদার মুক্ত হয়। সেদিন থেকে এ দিনটিকে মাগুরায় শত্রুমুক্ত দিবস বা ‘মাগুরা মুক্ত দিবস’ হিসেবে পালন করা হয়।
বিজয়ের মাসে মাগুরা মুক্ত দিবসের এই দিনে প্রত্যাশা, সকল যুদ্ধপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলংক মুক্ত এবং অসাম্প্রদায়িক চেতনায় সুখী সমৃদ্ধ দেশ গড়া। সকল অপশক্তিকে রুখে দেবার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
আজকের বিজয়ের এই দিনে এটাই হোক আমাদের দৃঢ় প্রতয়।
সবাইকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা।
-রাজীব কুমার মিত্র
সম্পাদক, মাগুরা নিউজ।

