আগামিকাল মাগুরা মুক্ত দিবস।

মাগুরানিউজ.কমঃ

mnকাল ভোরের আলো ফুটলেই সেই দিন ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এদিন মাগুরা পাক হানাদার মুক্ত হয়। সেদিন থেকে এ দিনটিকে মাগুরায় শত্রুমুক্ত দিবস বা মাগুরা মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

১৯৭১ এর ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্র বাহিনীর বিমান হামলা এবং স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্র বাহীনির আক্রমনের চাপে পাক সেনারা মাগুরায় টিকতে না পেরে ফরিদপুর হয়ে ঢাকার দিকে পালাতে শুরু করে। দুপুরের দিকে অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা মাগুরা শহরের পাশের নিজনান্দুয়ালী গ্রামে এসে পজিশন নেয়। এ বাহিনীর দেয়া ছক বা মানচিত্র অনুযায়ী ভারতীয় মিত্রবাহিনী মাগুরায় বিভিন্ন পাকসেনা ক্যাম্পের উপর উপুর্যপরি বিমান হামলা চালায়। এতে হানাদার বাহিনীর ক্যাম্প সমূহের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। আকাশ পথে মিত্র বাহিনী এবং স্থল পথে শ্রীপুর বাহিনীর চাপে দিশেহারা পাক সেনারা অবশেষে মাগুরা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

৭ ডিসেম্বর ভোরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেত্রীত্বে মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে এবং নোমানী ময়দানে জমায়েত হন। মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করে। মুক্তিকামী মানুষের মিছিলে পরিনত হয় মাগুরা শহর। জেলার সর্বত্র পতপত করে উড়তে থাকে স্বাধীন দেশের মানচিত্র খচিত পতাকা। বিজয় উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের মাগুরাবাসী। এদিন  মাগুরার সর্বত্র আনন্দ ও মিছিল বের হয় এবং সর্বত্র জয় বাংলা ধ্বনিত হতে থাকে। সেই থেকে মাগুরা বাসী ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালন করে আসছে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মাগুরা জেলা প্রশাসনসহ মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা ইউনিট নানা কর্মসূচী গ্রহন করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: