নির্ধারিত সময়েই ভোট, এমপিদের প্রচারের সুযোগ নেই

মাগুরানিউজ.কমঃ

Election-Commission_mn

আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  আসন্ন ২৩৬টি পৌরসভায় নির্বাচন পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করেছে ইসি। বৈঠকে নির্বাচন পেছানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।

দুপুরে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কমিশন সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত বিকেলে জানানো হবে।’

তবে নির্বাচন কমিশন সচিবালয় বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- ভোট পেছানো হবে না। এমপিদেরও প্রচারের সুযোগ দেওয়া হবে না।

২৩৬টি পৌরসভার নির্বাচন ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রোববার কয়েকটি রাজনৈতিক দল ইসির কাছে দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার ইসি কমিশনাররা বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: