মাগুরানিউজ.কমঃ
পৌর নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত বাছাইয়ের জন্য সাত প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে মাগুরা জেলা আওয়ামী লীগ। রবিবার রাতে শহরের লতা কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে পৌর নির্বাচনে মনোনয়ন নিয়ে গঠিত কমিটির সভায় এ তালিকা করা হয়।
তালিকায় নাম থাকা সাত প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মুন্সি রেজাউল হক, জেলা আওয়ামী লীগের অপর নেতা সাবেক মেয়র আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবেক এমপি প্রফেসর এম এস আকবরের ভাতিজা অ্যাড. মাহবুবুল আকবর কল্লোল, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক রানা আমির ওসমান রানা, সদর থানা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আনিসুর রহমান খোকন এবং জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ রেজাউল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু বলেন, “সভায় প্রত্যেকে তাঁদের প্রার্থিতার ব্যাপারে অনড় থাকায় সাতজনের তালিকাই কেন্দ্রে পাঠানো হয়েছে।”

