মাগুরায় শান্তিপূর্ণভাবে শেষ হলো পিএসসি পরীক্ষা

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরাতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী (পিসএসসি) পরীক্ষা। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিবছর পিএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় এবার ৩২ সেট প্রশ্ন প্রণয়ন করা হয়। এর মধ্য থেকে লটারির মাধ্যমে ৮ সেট প্রশ্ন কঠোর নিরাপত্তায় বিজি প্রেস থেকে ছাপানো হয়। ৬৪ জেলাকে ৮টি জোনে ভাগ করে পৃথক আট সেট প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে পরীক্ষা তদারকি করতে ৬৪টি জেলাকে ২৯টি ভাগ করে মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছিলো।

জানা গেছে, গত ২২ নভেম্বর ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু এবং সোমবার বাংলা পরীক্ষা দিয়ে শেষ হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিনে জামায়াতের ডাকা হরতালের কারণে বাংলা পরীক্ষা স্থগিত করা হয়। তা না হলে ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে চালু হওয়ার পর থেকেই পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। গত বছর তা মারাত্মক আকার ধারণ করে। পরীক্ষার আগের রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশন আকারে প্রশ্ন ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা। অনেক শিক্ষক, অভিভাবক ও কোচিং সেন্টারের মালিকরা তা সংগ্রহ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। পরীক্ষা শেষে প্রকাশিত সাজেশনের সঙ্গে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মিলে যায়। এ নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. জাফর ইকবাল একাধিক কলাম লিখেন। পিএসসি পরীক্ষা তুলে দেয়ারও দাবি জানান অনেকে। এরপরই প্রশ্নফাঁস ঠেকাতে উপায় খুঁজে প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রণালয়। ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা তুলে দেয়ারও চিন্তা-ভাবনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: