মাগুরানিউজ.কমঃ
বর্ষা শেষে শুকিয়ে গেছে খাল-বিল আর পুকুরের পানি। এখন মাগুরার সর্বত্র চলছে মাছ ধরার উৎসব। প্রাকৃতিকভাবে প্রজননক্ষম নানা আকার আকৃতি, স্বাদ আর বৈচিত্র্যের দেশীয় জাতের মাছ ধরাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। পুটি, স্বরপুটি, কৈ, শিং, শৈল, গজার, টাকি, টেংরা, বাইন, চিংড়ি, বেতরঙ্গি, বাতাসি মিলছে সবই।


