মাগুরানিউজ.কমঃ
পৌরসভা নির্বাচনকে কেন্দ্রকরে বেশ অন্যরকম আমেজ বিরাজ করছে মাগুরাতে। দলীয় টিকিট পেতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ। আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রথম শ্রেণীর এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের যুন্গ আহবায়ক রানা আমির ওসমান রানা।
সম্ভাব্য এই মেয়র প্রার্থী বছর জুড়ে নিরবিচ্ছিন্নভাবে পৌরবাসীর সঙ্গে মতবিনিময় করে এসেছেন।
আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মেয়র পদের জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাহলে কে পাচ্ছেন মেয়রের টিকিট?
এমন প্রশ্নের জবাবে ছাত্রজীবন থেকে রাজনীতি করা তরুন এই নেতা বলেন, আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক দল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলে তা দলের ভেতরের গণতন্ত্রেরই প্রকাশ। ভিন্নমত ও প্রতিযোগিতা ইতিবাচক। এটা থাকলে সংগঠন গতিশীল হয়। এসব মত ও প্রতিযোগিতা একটা কেন্দ্রে গিয়ে এক হয়। সেই কেন্দ্রবিন্দু হচ্ছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত দেন তা মেনে নিয়েই আমরা সব ভুলে এক হয়ে কাজ করি। এবং, এ ব্যাপারে তিনিই সিদ্ধান্ত দেবেন। জননেত্রীর আস্থা ও সম্মান রক্ষায় চ্যালেঞ্জ নিয়েছি। আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে হারানো পৌরসভা পুনরুদ্ধার করব।

