মাগুরানিউজ.কমঃ
এক সপ্তাহ পূর্বে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এশিয়ার বৃহত্তম কাত্যায়নী পূজা শেষ হলেও এখন চলছে মেলানুষ্ঠান।
গতকাল ছুটির দিন থাকায় বিকাল থেকেই পুজার মুল কেন্দ্রস্থল নতুনবাজারে দর্শনার্থীদের ভিড় সামলাতে পুলিশ ও স্বেচ্চাসেবকদের নাভিশ্বাস ওঠে।
এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে দেশীয় ফার্নিচার আর কম্বলের দোকান বসেছে সবচেয়ে বেশী। অপরদিকে কসমেটিক্সের দোকানে সবচেয়ে বেশী মহিলাদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
মেলায় গিয়ে দেখা গেছে বটতলা এলাকায় পুরো সড়ক জুড়ে মেলায় আগতদের উপস্থিতি। কম্বল মার্কেটের ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের মত এবারও মেলায় দর্শনার্থীদের সংখ্যা বেশী, তবে বেচাকেনা খুব বেশী ভাল নয় বলে তিনি জানান।
আয়োজক কমিটি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। আগামি ৮ ডিসেম্বর মেলা শেষ হবে।


