মাগুরানিউজ.কমঃ
পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভা মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
রোববার দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

