মেয়র পদে বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন শাহজাহান

মাগুরানিউজ.কমঃ

mnদলীয় প্রতীকে পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়নের প্রত্যয়নপত্র দেবেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। দলের চেয়ারপারসন খালেদা জিয়া শাহজাহানকে এই ক্ষমতা দিয়েছেন। সত্যায়িত এ পত্রের একটি নমুনাপত্র এরই মধ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে জমা দিয়েছে বিএনপি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে বিএনপির একটি প্রতিনিধিদল এই নমুনাপত্রটি জমা দেন।

প্রতিনিধিদলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও সাইফুল ইসলাম টিপু এবং সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ ৫ জন ছিলেন।

কমিশন থেকে বেরিয়ে এমরান সালেহ প্রিন্স গণমাধ্যম কর্মীদের বলেন, ‘বিধিমালা অনুসারে পৌরসভা মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যয়নের জন্য মো. শাহজাহানকে চেয়ারপারসন ক্ষমতা প্রদান করেছেন। তারই একটি নমুনা স্বাক্ষর সংবলিত সত্যায়িতপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছি। কমিশন পৌরসভাগুলোর রিটার্নিং কর্মকর্তার কাছে এ নমুনাপত্র পাঠাবেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: