‘নির্বাচন পেছানো সম্ভব নয়’, জানিয়েছে নির্বাচন কমিশন

মাগুরানিউজ.কমঃ

mnপৌরসভা নির্বাচন ১৫ দিন পেছনোর যে দাবি করেছে বিএনপি তা সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, তফসিল অনুযায়ী নির্ধারিত দিনে নির্বাচন হবে।  

শুক্রবার সকালে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পেছানোর দাবি জানায়। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সেজন্য ভোট ১৫ দিন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণাসহ কয়েকটি শর্ত পূরণ করতে হবে নির্বাচন কমিশনকে।

প্রসঙ্গত, দেশের ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণের জন্য গত মঙ্গলবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: