মাগুরানিউজ.কমঃ
পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত হিসেবে থাকছেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন।
এতে শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিটি গ্রহণ করেছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম।

