মাগুরায় মাঠ থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে সোমবার সবিতা রানী বিশ্বাস (৫০) নামে এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সবিতা ওই গ্রামের সুশান্ত বিশ্বাসের স্ত্রী।

পুলিশ লাশের পাশ থেকে একটি কীটনাশকের খালী বোতল উদ্ধার করেছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সবিতা রানীর ছেলে সুখ বিলাশের (২৭) সঙ্গে  এক কন্যাসন্তানের মা স্বামী পরিত্যাক্ত  কবিতার (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার এলাকাবাসী  চাপ প্রয়োগ করে সুখ বিলাশের সঙ্গে কবিতাকে বিয়ে দিয়ে কন্যাসন্তানসহ তাকে স্বামীর বাড়িতে তুলে দেয়।

ছেলের এ বিয়ে মেনে নিতে  না পেরে সবিতা ওই দিনই বাড়ি ছেড়ে চলে যান। পরে এক সপ্তাহ পর সোমবার এলাকাবাসী স্থানীয় মাঠের একটি মরিচ ক্ষেতে তার গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে  একটি খালি বিষের বোতল উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ছেলের বিয়ে মেনে নিতে না পেরে সবিতা রানী বিষপানে আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: