মাগুরানিউজ.কমঃ
দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন আইন ও আচরণবিধি মেনে ৩০ ডিসেম্বর ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাতে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবদুল মোবারক সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৩০ ডিসেম্বর ভোটের দিন ঠিক হয়েছে। আগামীকাল মঙ্গলবার সিইসি তফসিল ঘোষণা করবেন।’


