মাগুরায় ঘরে বউ আনতে গিয়ে জামাই নিজেই শ্রীঘরে

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরায় ঘরে বউ আনতে গিয়ে জামাই নিজেই এখন শ্রীঘরে। মাগুরা সদর উপজেলার নড়িহাটিতে বাল্যবিয়ের অপরাধে পাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাত্রের নানা ও কনের বাবাকে জরিমানা করা হয়।

সোমবার মাগুরার সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম জানান, দুপুরে সদরের হাজরাপুর গ্রামের মনিরুজ্জামান (২৩) পার্শ্ববর্তী নড়িহাটি গ্রামে ৭ম শ্রেণি পড়ুয়া রোজিনা (১৩) নামে এক স্কুলছাত্রীকে বিয়ে করতে যায়। গোপন সূত্রে এ খবর পেয়ে তিনি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এএসএম আক্তারুজ্জামান ও হাজিপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা বিয়ে বাড়িতে হাজির হন।

এ সময় বিয়ের পাত্র মনিরুজ্জামানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাত্রের নানা সলেমান ঢালি ও পাত্রির বাবা আকিদুল শেখকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। বিকেলে পাত্র মনিরুজ্জামানকে মাগুরা জেলে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: