শ্রীপুরে শহীদ আবদুর রশিদ ফুটবল টুর্নামেন্টে শিবরামপুর স্পোর্টিং ক্লাব চাম্পিয়ন

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর স্কুল মাঠে শহীদ আবদুর রশিদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর দিলরুবা ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

শুক্রবার সমাপনী দিনে সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব। উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, দি সান এ্যাপারেলস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পারভীন সুলতানা রুমু প্রমুখ।

ফাইনাল খেলায় মাগুরার শিবরামপুর স্পোর্টিং ক্লাব রাজবাড়ির বিকয়া ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: