কাত্যায়নী পূজা পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, বাংলাদেশ শান্তির দেশ। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সাথে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এ দেশে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের কোন স্থান নেই। শুক্রবার রাতে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উপলক্ষে শহরের বাটিকাডাঙ্গা এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, সহ-সভাপতি মিহির লাল কুরি, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রমুখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, কাত্যায়নী পূজা উৎসব মাগুরার ঐতিহ্য। এই পূজা উৎসব শুধু বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশের মধ্যেও প্রসিদ্ধ। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলে মিশে এই পূজা উৎসব মিলন মেলায় পরিণত হয়। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

কাত্যায়নী পূজার সাফল্য কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এরপর তিনি শহরের ছানার বটতলা, সাহাপাড়া, নতুন বাজার, নিজনান্দুয়ালী, জামরুলতলাসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: