মাগুরানিউজ.কম:
আজ সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ভিড়ে পূজামন্ডপ গুলিতে তিল ধারনের ঠাই ছিলনা। ঢাকা-যশোর-ঝিনাইদহ মহাসড়ক থেকে শুরু করে গোটা শহর ঢাকা পড়েছে বর্ণিল আলোকশোভায়। সন্ধ্যা হতেই পাল্টে গেছে শহরের চিত্রপট। মাগুরা এখন উৎসবের নগরী। দরিমাগুরা (ছানার বটতলায়) সবচেয়ে বেশী লোকসমাগম হয়েছে।


