মাগুরানিউজ.কমঃ
কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে মাগুড়াতে পাঁচ দিনব্যাপী উৎসব চলছে। দেশের বাইরের এবং দেশের নানা জেলা থেকে আসা দর্শনার্থীর উপস্থিতিতে শহর পেয়েছে নতুন রূপ। আজ কাত্যায়নী পূজার নবমীর রাত।
সন্ধ্যা থেকেই দর্শনার্থীরা শহরের ঢাকা রোড় থেকে বাটিকাডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে পূজা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন ক্লান্তিহীনভাবে। শহরের পূজা মণ্ডপগুলোয় নির্মাণ করা হয়েছে ঝলমলে তোরণ, প্যান্ডেল ও আলোক সজ্জা। বিভিন্ন থিমের শৈল্পিক দৃষ্টিনন্দন প্রতিমা তো রয়েছেই।
রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। মাগুরা শহর পরিনত হয়েছে জনসমুদ্রে। লাখো দর্শনার্থী আজ রাতভর দেখবেন পূজা।


