উৎসব আর বাইকের দাপাদাপি দুটোই সর্বজনীন

মাগুরানিউজ.কম:

mnমাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কে নবমীর সন্ধা। লোকজনের গা ঘেঁষেই গোঁ গোঁ করে চলে যাচ্ছে পর পর অকুতোভয় বাইক।

অনেক মোটরবাইকেই দু’জনের বেশি আরোহী। আর দেখা যাচ্ছে, পুজোর কেতায় আর যা কিছু ঢুকে পড়তে পারে, হেলমেট পারতপক্ষে ব্রাত্য।

আর একটু বাদে জামরুলতলার দিকে যাওয়ার পথেও একই ছবি। এবং আমুদে যুবকবাহিনী শুধু নয়, বাচ্চাকাচ্চাসুদ্ধ ছোট পরিবারে ঠাকুর দেখতে বের হওয়া জনতাও মোটরবাইকে সওয়ার হয়েছে বেশ বেপরোয়া মেজাজে। জয়রাইডে গতির বড়াই একটু দেখাতেই হয়। উৎসবের মেজাজে হেলমেট বস্তুটি নিতান্তই ক্ষমা-ঘেন্নার পাত্র।

এমন নয়, যে পুজোর বাইকের দাপাদাপি এই প্রথম দেখা গেল। রাতের নৈঃশব্দ্য চিরে এমন অনেক বাইক আরোহীই বেপরোয়া ভঙ্গিতে মাগুরা শাসন করতে বেরোয়। পুজোর শহরে এই মেজাজটাই দেখা যাচ্ছে, প্রায় সর্বজনীন। রাস্তায় চলতি প্রবীণদের দলও কখনও আঁতকে উঠে দেখছেন, গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে বাইকবীরের দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: