মাগুরানিউজ.কম:
‘কাত্যায়নী পূজা মাগুরার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। মাগুরার লোকজন সারা বছর এই সময়টার জন্য মুখিয়ে থাকে। শ্যামাপূজার দীপাবলি শেষ হতেই শুরু হয় কাত্যায়নী পূজার উৎসব। আজ মহা অষ্টমীর দিন। পরশু পূজা শেষ হবে। পূজাটা হিন্দুদের, কিন্তু উৎসবটা সবার। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান—সবাই মিলে আনন্দ করে। মাগুরায় এ এক অপূর্ব মহামিলন।’
‘মানুষ তো শুধু মাগুরার নয়, এসেছে পাশের অন্যান্য জেলা ও বিদেশ থেকেও। নারী-পুরুষ, শিশু-বুড়ো—সবাই মেতেছে কাত্যায়নীর উৎসবে।’
ভারত থেকে আসা নিত্যানন্দ সাহা বললেন, ‘ সারা বছর এই একটা দিনের জন্য বসে থাকি। ভারতেও কাত্যায়নী পূজা এত জাঁকজমকের সঙ্গে হয় না, যা মাগুরায় এসে দেখতে পাই। এখানে নেপাল থেকেও লোক এসেছে। আশ্রমে উঠেছি, কেউ কেউ উঠেছেন তাঁদের আত্মীয়ের বাড়িতে। আমার মনে হয়, সারা পৃথিবীতে আর কোথাও এত বড় করে কাত্যায়নী পূজা করা হয় না।’


