মাগুরায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় তিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দুই লাখ টাকাসহ ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে আক্রান্তরা জানিয়েছেন। এ ঘটনা সদর উপজেলার কুছুন্দি গ্রামের। আক্রান্তরা হলেন ওই গ্রামের রঘুনাথ দাস, রমেন দাস এবং সুনীল দাস। তারা প্রত্যেকে স্থানীয় বাজারের মিষ্টি দোকানি।

সুনীল দাসের পুত্রবধূ বন্যা দাস জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত জনৈক নির্মলকে খোঁজার কথা বলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই তারা ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাড়িতে থাকা অর্থ ও সোনার গহনা লুট করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে একে একে পার্শ্ববর্তী রঘুনাথ দাস এবং রমেন দাসের বাড়িতে ঢুকে একইভাবে অর্থ ও মালামাল লুট করে। পরে তাদের সবাইকে বেঁধে রেখে পালিয়ে যায়। তিন বাড়ি থেকে দুই লক্ষাধিক টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে অভিযোগ করেছে আক্রান্তরা।

সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: