মাগুরা-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় ৩০ বাসযাত্রী আহত

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রীবাহী বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে একটি বাস অন্যটিকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুপুরের দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী জনি পরিবহন ও ফয়সাল পরিবহনের বাস দুটি সড়কের পাঁচমাইল নামক স্থানে একটি অপরটিকে অতিক্রম করতে গিয়ে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে উভয় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ও মাগুরার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: