৩৬তম বিসিএসের প্রিলিমিনারি ৮ জানুয়ারি

মাগুরানিউজ.কম: 

mn

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা।

আজ বৃহস্পতিবার বিকালে পিএসসি সূত্র জানায়, ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩৬ তম বিসিএসের মাধ্যমে  প্র্রশাসনে ২৫০, পুলিশে ১২০, আনসারে ১৯ এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চারজনকে নিয়োগ দেবে সরকার।

প্রসঙ্গত, গত ১৪ জুন থেকে ২৩ জুলাই অনলাইনের মাধ্যমে ৩৬তম বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: