মাগুরায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহের বক্তৃতা প্রতিযোগিতা

মাগুরানিউজ.কম: 

mn

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে রোববার সকালে “নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ” শীর্ষক জেলা পর্যায়ের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষ হয়েছে।

মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার বিভিন্ন স্কুল কলেজের মোট ১০জন প্রতিযোগী এতে অংশগ্রহন করে। পুরস্কার বিতরনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিমল কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে সরকারী কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমীন ও শিশু একাডেমীর জেলা কর্মকর্তা আহমেদ আল হোসেন, উদীচীর সাধারন সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী।

বক্তৃতা প্রতিযোগিতায় আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জানাতুল ফেরদৌস প্রথম, শ্রীপুর ডিগ্রী কলেজের ছাত্র আওয়াল হোসেন দ্বিতীয় এবং পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান তৃতীয় স্থান অর্জন করে।

আগামি ১৯ নভেম্বর খুলনায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: