মাগুরানিউজ.কম:
রিপন বিশ্বাস (২২) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রিপন মাগুরা পৌরসভার কমিশনার মোন্তাজ বিশ্বাসের ছেলে এবং শহরের নিজনান্দুয়ালী গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, রোববার ভোররাতে বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় রিপনকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

