মাগুরায় শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। মাতৃসদন পাড়ার পূজার আলো ঝলমলে আয়োজন

মাগুরানিউজ.কম: 

mn

শ্যামাপূজা। সনাতন ধর্মাবলম্বিদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে এটা দীপাবলি উৎসব। মাগুরাতে শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।

দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

মঙ্গলবার মাগুরার হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে।

শহরের সবচেয়ে বড় আয়োজনের শ্যামাপূজা হলো মাতৃসদন হাসপাতাল সংলগ্ন মাতৃসদন পাড়ার কালীপূজা। ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষের পথে।

আয়োজক কমিটিতে রয়েছেন- লিটন সাহা, জয়দেব সাহা, রিন্টু সাহা, হিরালাল, সন্জয় দাস, সুবাস দাস, পলাশ দাস সহ একদল কর্মী বাহিনী। পুজো কমিটির পক্ষ থেকে আয়োজকেরা সবাইকে পূজা দেখার আমন্ত্রন জানিয়েছেন।

 

মাগুরা শহরের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান মাগুরা শহর কালীবাড়ি মন্দিরে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হবে। পরে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সাতদোহা মহাশশ্মান, কালিকাতলা মহাশশ্মান, সিদ্ধেশ্বরী কালীমন্দির সহ সারা জেলাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

মাগুরা নিউজের পক্ষ থেকে শুভ দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে মাগুরাবাসীকে শুভেচ্ছা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: