মাগুরায় সিপাহী জনতার অভ্যূত্থান দিবসে জাসদের পৃথক কর্মসূচী

মাগুরানিউজ.কম: 

magura_map

৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যূত্থান দিবস উপলক্ষে শনিবার মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুটি পক্ষ পৃথক আলোচনা সভার আয়োজন করে।

সকাল ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে কামরুজ্জামান চপলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা এটিএম মহব্বত আলি, কাজি জিন্নাতুন হায়দার, বাশারুল হায়দার বাচ্চু সহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা রাজনীতিতে ধর্মের অপব্যাবহার বন্ধ, সমাজতন্ত্রের লক্ষ্যে গণতন্ত্র সুসংহত এবং জঙ্গীবাদ ও সন্ত্রাস নিমূলের আহ্বান জানান।

অপরদিকে একই সময়ে সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগার মিলনায়তনে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল-জাসদের আরেকটি অংশ আলোচনা সভার আয়োজন করে। এখানে অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট শেখ মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির সভাপতি কাজী নজরুল ইসলাম ফিরোজ, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: