মাগুরায় স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করলো প্রেম নিবেদনকারী যুবক

মাগুরানিউজ.কম: 

mnমাগুরায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন কুদ্দুস নামে এক বখাটে যুবক।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কানুটিয়া আবদুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আহত ছাত্রীর বড় ভাই জানান, চর চাপাতলা গ্রামের পাঁচু মোল্লার ছেলে কুদ্দুস (২২) দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতেন কুদ্দুস।

শনিবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে কুদ্দুস তার বোনের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় কুদ্দুস তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় তার বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় কুদ্দুস। পরে স্থানীয়রা তার বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কানুটিয়া আবদুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার হিরু মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে এ ঘটনা জানানো হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বখাটে ওই যুবককে আটক করতে চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: