মাগুরায় ঢোলে-খোলে-দোতরায় বাউল সমাবেশ।

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা শহরতলীর দরি মাগুরা সাহাপাড়া ‘সুফি বাউল সাধুগুরু সেবা সঙ্গ’ চত্বরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বাউল সাধুসঙ্গ। বুধবার শুরু হওয়া এই সাধুসঙ্গকে কেন্দ্র করে ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল সাধকরা সমবেত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাত পযর্ন্ত চলে এই আয়োজন। বাউল শিল্পীরা লালন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ বাউল সাধককে স্মরণ করেছেন।

উল্লেখ্য, মাগুরার বাউল সাধক লালন ফকির বাংলা ১৩৯১ সালের ২০ কার্তিক মৃত্যুবরণ করেন বলে জানাগেছে, তবে তার জন্মসময় সম্পর্কে কিছুই জানা যায়নি। জীবদ্দশায় তিনি ফকির লালন সাঁইয়ের অনুসারী হিসেবে নিজেকে লালন ফকির বলে পরিচয় দিতেন বলে জানিয়েছেন উপস্থিত ভক্তরা।

ভক্তরা আরো জানান, ব্যক্তিগত জীবনে মুটের কাজ করা এই লালন ভক্ত তার নিজ বাড়িটি আখড়াবাড়ি হিসেবে বাউলদের উদ্দেশে দান করে যান। তার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর এ দিনটিতে সাধুসঙ্গের আয়োজন করা হয়।

সৌজন্য- রূপক আইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: