সাকিবকে ব্যাট হাতে নামতেই দেখতে চান না অধিনায়ক মাশরাফি

mn

ঢাকা অফিস-

বাংলাদেশের যে কোনো সিরিজের আগেই আগ্রহের কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন টিম হোটেলে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও উঠল বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে প্রত্যাশার প্রসঙ্গ।

মাশরাফি বললেন, সাকিবকে ব্যাট হাতে নামতেই দেখতে চান না তিনি। যেন সাকিব আল হাসানকে ব্যাটিংয়েই নামতে না হয়। কাজ সেরে রাখবেন ওপরের দিকের ব্যাটসম্যানরাই।

বলেন,“অধিনায়ক হিসেবে আমি আশা করি, সাকিব পর্যন্ত ব্যাটিং না আসুক। তবে বোলিংয়ে প্রয়োজন হবে ওকে।”

ওয়ানডের ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাকিব ব্যাট করেছেন মিডল অর্ডারে। ১৪৮ ইনিংসের ১০৬টিতেই ব্যাট করেছেন পাঁচ নম্বরে, ৬-৭ মিলিয়ে ১২ ইনিংস। শনিবার শুরু জিম্বাবুয়ে সিরিজেও পাঁচ-ছয়েই খেলবেন সাকিব। অধিনায়কের তাই প্রত্যাশা, ওপরের দিকের ব্যাটসম্যানরাই কাজ সেরে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: