মাগুরায় শীতের হিমেল হাওয়া সাথে বাজারে ভরপুর সবজি

মাগুরানিউজ.কম:

mnঋতুর আবর্তনে মাগুরাতে বইতে শুরু করেছে শীতের হাওয়া। এর ছোঁয়া লেগেছে সবজির বাজারেও। মাগুরার বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের বিভিন্ন শাক-সবজি। সরবরাহ বেশি থাকায় দাম কমছে প্রায় সব ধরনের সবজির ।

শুক্রবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম প্রতি কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা।

বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে নতুন আলু (চলতি মৌসুমে উৎপাদিত আলু)। ফলে আলুর দামও কিছুটা কমেছে। তবে মৌসুম শেষ হওয়ার কারণে সরবরাহ কমায় দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর।

পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে সবজির দাম কমছে বলে জানিয়ে বিক্রেতারা বলেন, কার্তিক প্রায় শেষ হতে চলেছে। সাধারণত অগ্রহায়ন এবং পৌষ মাস জুড়েই শীতকালীন শস্য বেশি আসে বাজারে। ফলে এ সময়ে সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে।

মাগুরা কাঁচাবাজারের ব্যবসায়ীরা মাগুরা নিউজকে বলেন, শীত আসতে শুরু করেছে। এখন সবজিও পাওয়া যাবে বেশি, তাই দামও কমবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: