মাগুরাতে নির্বাচনের আগেই আরেক নির্বাচন!

মাগুরানিউজ.কম:

mnদলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।

এদিকে দলীয় প্রতীকেই স্থানীয় নির্বাচন হবার কারনে মাগুরাতে নির্বাচনের আগেই আরেক নির্বাচনী দৌড় শুরু হয়েছে। মনোনয়নের এই দৌড়ে কার কপাল খুলবে সেটা সময়ই বলে দেবে, তবে মাঠের তৎপরতা কমবেশি ইঙ্গিত দিচ্ছে মনোনয়নের মরনপণ তৎপরতার।

দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, ‘দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। অনুমানের ভিত্তিতে আগেই কাজ এগিয়ে রাখা হয়েছে।’

গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধন আইন একযোগে অনুমোদন করা হয়। আইনগুলো হচ্ছে: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫; উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫। তবে সময় স্বল্পতার কারণে আইনের বদলে অধ্যাদেশ করে এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল সরকার।

তারই ধারাবাহিকতায় আজ অধ্যাদেশ জারি করা হলো।

সংশোধিত আইনের আওতায় পর্যায়ক্রমে ৩২৩টি পৌরসভা, ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ১১টি সিটি করপোরেশন এবং ৬৪টি জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারের নীতিগত সিদ্ধান্তকে প্রথম দেখেই মহাদুরভিসন্ধী বলে আসছে বিএনপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: